গেলেন অসুস্থ মেয়ের জন্য টাকা পাঠাতে, কালভার্টের নিচে মিললো মায়ের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ মে ২০২৫, ২০:৪৮ আপডেট : ০৫ মে ২০২৫, ২০:৪৮

সাতক্ষীরার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

নিহতের ভগ্নিপতি মো. আবুল কাশেম জানান, রবিবার সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে স্থানীয় বাজারে যান সেলিনা বেগম। এরপর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও রাতে পাওয়া যায়নি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন তারা। 

পুলিশ জানায়, কালভার্টের নিচে সেলিনার মরদেহ পাওয়া যায়। পাশে তার ব্যবহৃত মোবাইল, কানের দুল, ওষুধ এবং অল্পকিছু কাঁচাবাজার পড়ে ছিল। এসব দেখে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‌‘লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক