গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০২৫, ১০:২৯আপডেট : ০৬ মে ২০২৫, ১০:২৯

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার উলপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে গ্রেফতার করে। এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।’

তিনি আরও জানান, গ্রেফতার ইউপি চেয়ারম্যানকে গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে। এরপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের