হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ০২:৩০আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৩৬

রাজধানীর হাজারীবাগে হক ট্যানারির পাশে একটি খেলনার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

শনিবার (২১ জুন) দিনগত রাত পৌনে দুইটার দিকে হাজারীবাগ মোড়ে আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি খেলনার টিনশেড গোডাউনে এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন। তিনি জানান, রাত ১টা ৪০ মিনিটে হাজারীবাগে একটি ট্যানারির পাশে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিক আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় মসজিদের মাইকেও সতর্কতা ও সহায়তা সংক্রান্ত ঘোষণা দেওয়া হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান