বাস থেকে ফেলে শিক্ষার্থী হত্যা: বিচারের দাবিতে সহপাঠীদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১০ মে ২০২৫, ১৫:১৩আপডেট : ১০ মে ২০২৫, ১৫:১৩

গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি বাস ভাঙচুর করে। এ সময় সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা গাজীপুর মহানগরীর মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় বিক্ষোভ করেন তারা।

রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে জানায়, তাদের সহপাঠী সিয়ামকে ভাড়া নিয়ে বিতর্কের জেরে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তাকওয়া পরিবহনের হেলপার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে এবং বাসে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিক্ষোভকারী শিক্ষার্থী ও এলাকাবাসীদের বুঝিয়ে দুপুর ১২টায় মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, শিক্ষার্থী সিয়ামকে (১৯) ভাড়া নিয়ে বিতর্কে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে অজ্ঞাত বাসচাপায় তার মৃত্যু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি