লঞ্চে দুই তরুণীকে মারধর করা আসামি জিহাদ রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৮:৫৩আপডেট : ১২ মে ২০২৫, ১৯:১৫

মুন্সীগঞ্জে লঞ্চঘাটে যাত্রাবিরতিতে থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় গ্রেফতার নেহাল আহমেদ জিহাদের (২৪) দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) দুপুর দেড়টার তাকে মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এ হাজির করলে রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মনিরুজ্জামানের ছেলে। রবিবার জিহাদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে আনলে বিচারক সোমবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, গত শুক্রবার মুন্সীগঞ্জে যাত্রাবিরতিতে থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মুক্তারপুর নৌপুলিশের এসআই মোহাম্মদ মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মুন্সীগঞ্জ থানায় জিহাদসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গত শনিবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে।

আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। সোমবার তাকে আদালতে হাজির করলে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের