গোপালগঞ্জে সড়কে প্রাণ হারালো যুবক, বাসে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৪:৫৩আপডেট : ২০ মে ২০২৫, ১৪:৫৩

গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহন সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় টেকেরহাটগামী একটি লোকাল বাস পেছন থেকে নয়ন পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের মধ্যে পড়ে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এ ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ছাড়াও বাসটিকে আটক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি