‘চুরি করতে গিয়ে’ ধরা পড়লেন ছাত্রলীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১৫:২৯ আপডেট : ২৫ মে ২০২৫, ১৫:২৯

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রবিবার (২৫ মে) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতা হলেন- গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)। তিনি ইউনিয়ন ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে এবং ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হয় এবং খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি