ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত, মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০২৫, ০৯:০০আপডেট : ২২ মে ২০২৫, ০৯:০০

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ও ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে যান মোবাইল ফোন কিনতে। সেখানে ইমনের জন্য একটি মোবাইল কিনে দুজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে থাকা একটি ডাম্পট্রাক মহাসড়ক থেকে বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের রাস্তার দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন।

দুর্ঘটনার পরপর ডাম্পট্রাকটি স্থানীয় একটি কোম্পানির হওয়ায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আউশকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহেল আহমদ জানান, ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী