ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রা‌নির ঘটনায় গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১৪:৫০আপডেট : ২৬ মে ২০২৫, ১৪:৫০

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। ডাকাতদের কাছ থেকে যাত্রীদের লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রবিবার রাতে সিরাজগঞ্জ থেকে ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ মে) রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে।

পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় ১০ নারীসহ ৩৮ যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশে ৮ থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়।

চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুট করে। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের সাত দিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতদের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী