ঈদযাত্রা: উত্তরের পথে বেড়েছে যানবাহনের চাপ, নেই জট

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১০:০৯আপডেট : ০৪ জুন ২০২৫, ১০:০৯

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্যান্য দিনের চেয়ে আজ যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখন দ্বিগুণ গাড়ি চলাচল করছে এ সড়কে। বুধবার (৪ জুন) সকালে মহাসড়কের নগরজলফৈ, রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, আজ ভোরের দিকে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়। ফলে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে গাড়ির চাপ থাকলেও জট নেই।

এদিকে, গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে করেও গন্তব্যে যাচ্ছেন।

যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে ভোরের দিকে কিছুটা জট ছিল। মহাসড়কে পর্যাপ্তসংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের