সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা

টাঙ্গাইল প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৪:২৮আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:২৮

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী সম্প্রতি প্রয়াত হয়েছেন। শোকসন্তপ্ত পরিবার ও কাদের সিদ্দিকীকে সমবেদনা জানাতে তার বাসায় যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হওয়া কাদের সিদ্দিকী সুলতান সালাউদ্দিন টুকুকে হঠাৎ বাসায় দেখে তাকে কিছুটা স্বস্তিতে দেখা যায়।

বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান টুকু। বাসায় বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। এ সময় পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।

সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

এদিকে, কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর সমবেদনা জানানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে সচেতন মহল বিষয়টিকে পজিটিভভাবেই দেখছেন। অনেকে বিএনপি ও সুলতান সালাউদ্দিন টুকুর প্রশংসা করছেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গিয়েছিলাম।’

প্রসঙ্গত, শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী মারা যান। এরপর রবিবার (৮ জুন) তাকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি