‘অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি করছে’

ফরিদপুর প্রতিনিধি
২১ জুন ২০২৫, ২১:২১আপডেট : ২১ জুন ২০২৫, ২১:২৯

অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে ১০ মাস পার হয়ে গেছে। মানুষের মধ্যে সংস্কারের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। সংস্কার নিয়ে অত্যন্ত ধীরগতিতে আলোচনা হচ্ছে। মতৈক্য কমিশন মতানৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে।’

শনিবার (২১ জুন) বিকালে ফরিদপুরের অম্বিকা হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আসাদুজ্জামান রিপন বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, মতৈক্য কমিশনের মিটিংগুলোতে হৈচৈ হচ্ছে। সেখানে বিভ্রান্তি হচ্ছে। বয়কট হচ্ছে। মতৈক্য কমিশন তাদের এজেন্ডার বাইরে অনেকগুলো এজেন্ডা নিয়েছে। এতগুলা এজেন্ডা বাস্তবায়নের কাজ ওই কমিশনের নয়।’

তিনি বলেন, ‘দেশে একটি পরিবর্তন হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’

বিএনপির এই নেতা প্রশ্ন রেখে বলেন, ‘মানুষ কত রক্ত দেবে আর? মানুষ কত পঙ্গুত্ব বরণ করবে আর? মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত, কিছু লোভী মানুষের জন্য এই সুযোগ বারবার হাতছাড়া হয়ে গেছে।’

দলের নতুন সদস্যভুক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘যে যাই বলুক না কেন আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যেন দলে অনুপ্রবেশের সুযোগ না পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

সভায় সভাপতির বক্তব্যে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশে নতুন প্রজন্মের হাজার হাজার তরুণ রয়েছে, যারা কোনও দল করে না। এদের যদি বিএনপিতে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপির অবস্থান আরও বেশি সমৃদ্ধ হবে।’

সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, শরীয়তপুর জেলা বিএনপির সরদার এ কে এম নাসিরুদ্দিন কালু, রাজবাড়ী জেলা বিএনপির লিয়াকত আলী বাবু প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। সভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের