মেয়র প্রার্থীর নাম প্রস্তাব: ফের সময় নিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০১৬, ২৩:০৭আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪৮

শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র প্রার্থীর নাম প্রস্তাবনায় আবারও সময় নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। শনিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবসের জনসভায় উপস্থিত বক্তারা শামীম ওসমানকে মেয়র প্রার্থী নিয়ে সিদ্ধান্ত দিতে অনুরোধ করলে তিনি তাৎক্ষণিক কিছু না বলে আরও সময় চান।  
শামীম ওসমান বলেন,  আজকের এ ছোট সমাবেশে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী নিয়ে আমি কিছু বলব না। আমরা দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে বিশাল এমন সমাবেশ করে মেয়র প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই জয়-পরাজয় নির্ধারণ করা হবে। ওই সভার সিদ্ধান্ত আমরা নেত্রীকে জানাব, নেত্রীই প্রার্থী ঘোষণা করবেন।
শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা এমন একজন প্রার্থীর ব্যাপারে সুপারিশ করব, যিনি আওয়ামী লীগের সঙ্গে কখনও বেঈমানি করেননি। যিনি দুর্নীতি করেননি, ড. কামাল হোসেন আর মাহামুদুর রহমান মান্নার সঙ্গে মিটিং করেননি। এমন প্রার্থীর নাম বলব, যিনি সকালে আওয়ামী লীগ, দুপুরে বিএনপি আর রাতে জামায়াত করবেন না। তবে যারা এমন করেছেন তারা যদি ক্ষমা চান তাহলে বিবেচনা করব।

উল্লেখ্য যে, গত ১৬ ফেব্রুয়ারি সমাবেশ করে শামীম ওসমান বলেছিলেন, ১৬ মার্চ নারায়ণগঞ্জ সিটি  করপোরেশনর ভবনের সামনে বিশাল জনসভার মাধ্যমে ওইদিন আগামী সিটি নির্বাচনে প্রার্থীর নাম প্রস্তাবনা করা হবে। ২৬ তারিখে যে রায় দেব, আমরা ডিক্লেয়ার দিলাম, পারলে ট্রাই করেন কোনও লাভ হবে না।

কিন্তু গত ৭ মার্চ শামীম ওসমানের মা নাগিনা জোহার ইন্তেকালের পর ১৬ মার্চের সমাবেশ স্থগিত করা হয়। এরপর ২৬ মার্চের সমাবেশকে ঘিরেই ছিল সবার কৌতূহল।

শনিবার সমাবেশে শামীম ওসমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘নৌকার সঙ্গে যারা বেঈমানি করবেন, তাদের অবস্থান আর আগের মতো ফিরে পাওয়া যাবে না। বেঈমানদের কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। নৌকা প্রতীকের প্রার্থীদেরই জয়ী করতে হবে। যারা চিন্তা করছেন, কালো টাকা ছড়িয়ে, কূটকৌশল করে জয়ী হবেন তারা সেই চিন্তা বাদ দিন। কোনও ধরনের শক্তিকে আর ছাড় দেওয়া হবে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে শামীম ওসমান বলেন, জিয়াউর রহমান মুখোশধারী ঘাতক ছিলেন। তার স্ত্রী খালেদা জিয়া হলেন এখনকার নাগিনী। তার দংশনে বিষাক্ত হচ্ছে দেশের মানুষ। তিনি এখন বলেছেন আগামী দিনে হাসিনাবিহীন নির্বাচন হবে। এ ধরনের বক্তব্য ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার আগেও দেওয়া হয়েছিল। একুশে আগস্ট গ্রেনেড হামলার আগেও একই বক্তব্য ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। কিন্তু যতই ষড়যন্ত্র হোক,  যতই হুমকি দেওয়া হোক, শেখ হাসিনাকে রক্ষার মালিক হলেন আল্লাহ। তিনিই আমাদের নেত্রীকে রক্ষা করবেন।

/এমএনএইচ/

/এমএনএইচ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম