ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

রূপগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ২১:৫৭আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২২:১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ কিছু করলে কোনও ছাড় নেই। এটা বিএনপি, এটার নাম তারেক রহমান। কিছু মাছুম বাচ্চাদের দিয়ে কেউ কথা বলাচ্ছে। মব জাস্টিস সমাজে ক্যানসারে পরিণত হয়েছে। আজকে বড় বড় কথা বলছেন অনেকেই। বিএনপি সেই দল যারা, শান্তি বজায় রাখে।’

সোমবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য  নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ছাত্রজনতাকে সহযোগিতা করেছিল। গণতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। বলছেন যে বিএনপির চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে। তাহলে দুই উপদেষ্টার এপিএস এত টাকার মালিক হলো কীভাবে? কোনও কোনও উপদেষ্টার নাকি বাড়ি পাওয়া গেছে। কিন্তু এগুলোর তো ব্যবস্থা নিচ্ছেন না। বিএনপির জনপ্রিয়তা কোটি কোটি মানুষের মাঝে। এ কারণেই তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে। সেই দিন থেকেই চক্রান্ত শুরু হয়েছে। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনও ঠাঁই নেই।’

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু সভাটি সঞ্চালনা করেন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি