উল্টো পথে আসা রিকসাকে চাপা দিলো লরি, নারী-শিশুসহ নিহত ৩

সাভার প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ০৪:১১আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৪:১১

সাভারের আশুলিয়ায় লরি চাপায় রিকশার আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রিকশাটি উল্টো পথে আসায় লরি নিচে চাপা পড়ে।

রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি সড়কের মধ্য দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। সেসময় আহত অবস্থায় আরও ৩ জনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ জানান, লরি চাপায় এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপর দুজনকে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি