পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় তরুণের ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৭আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৭

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে তাজুল ইসলাম (১৮) নামে এক তরুণ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বাড়ির পাশের পুকুরপাড়ে লিচুগাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে ‘আত্মহত্যা’ করে ওই তরুণ।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর (উত্তর গজারিয়া পাড়া) এলাকার মানিকদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাইটিলা গ্রামের হোসেন ইসলামের ছেলে। সে গাজীপুরে প্রাণ কোল্ডস্টোর ডিপোতে গাড়িতে মালামাল লোড-আনলোডের কাজ করতো।

তাজুল ইসলামের দুলাভাই আরিফ জানান, মঙ্গলবার রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফেরে তাজুল। বাসায় ফিরেই পরিবারের সদস্যদের জানায় সে একটি মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। বিষয়টি তিনি তাজুলের বাবা-মাকে জানান এবং এ মুহূর্তে তাকে বিয়ে করাবে না বলে জানিয়ে দেয়। বিয়ে করলে গ্রামের বাড়িতে নিয়ে বিয়ে করাবেন বলে মতামত দেন। বাবা-মায়ের এমন কথা শুনে ক্ষোভে তাজুল দুপুরে বাড়ির পাশে লিছুগাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তাজুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে