ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ১১:০০আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:০০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ সিয়াম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম রাতে লৌহজংয়ের মাওয়া ঘাটে বেড়াতে এসেছিলেন। সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকামুখী লেনে মোটরসাইকেলসহ মরদেহ পড়ে থাকার সংবাদে তারা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ও মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিহত সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে বলে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-মেয়েসহ ৩ জনের
সর্বশেষ খবর
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা