গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ১২:১৪আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২:১৪

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ১৪ ঘণ্টা পর এবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ তিন টুকরো করে ট্রাভেল ব্যাগের ভেতর রেখে কালো পলিথিনে ব্যাগটি ভরে রাখে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় নান্না বিরিয়ানির হাউজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পথশিশু ব্যাগভর্তি দেখে স্থানীয় দোকানদের ডাক দেয়। ব্যাগগুলো খুলে দেখতে পান এক যুবকের কয়েক টুকরো লাশ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৃথক তিনটি ব্যাগে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে। ৩টি ব্যাগভর্তি অজ্ঞাত পুরুষ মরদেহের শরীরের মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোনও স্থানে হত্যা করে মরদেহ টঙ্গীতে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহের খণ্ডিত অংশগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী