নদী থেকে অবৈধভাবে বালু তোলা নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ২০:৫৩ আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২০:৫৩

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নদী থেকে বালু উত্তোলনে যুবদল নেতা সোহেল রানাকে বাধা দিতে গিয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাধু সোহেল হামলার শিকার হন। এর জেরে আজ সোহেল ও গিয়াসের সমর্থকদের মধ্যে উপজেলা সদরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন।

নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, ‘নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাত ৮টার দিকে ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামের একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিএনপির দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়েছেন। অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ান। এতে অনেকে আহত হন।

এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন ও সোহেলের মোবাইলে কল করা হলে বন্ধ পাওয়া যায়। এজন্য তাদের বক্তব্য জানা যায়নি। তবে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার বলেন, ‘বালু উত্তোলন নিয়ে বিরোধ ও সংঘর্ষের বিষয়ে আমি কিছুই জানি না।’

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি