বিএনপির অনুষ্ঠানে আ.লীগের লোক আনায় দুই নেতার বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ২২:০৫আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২২:০৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন আনার ঘটনায় দুই নেতার বাগবিতণ্ডার জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর কাকাইলমোড়া এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতদের মধ্যে মঞ্জুর হোসেন, মকবুল ও জসিমসহ তিন জনের নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। এই তিন জন টেঁটাবিদ্ধ হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার খাগকান্দা ইউনিয়নের বাচেরচর এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া পরস্পরের বিরুদ্ধে অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকেদের নিয়ে আসার অভিযোগ তোলেন। একপর্যায়ে উপজেলার সিনিয়র নেতাদের সামনেই তারা বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান। এ সময় বেলায়েতের অনুসারীরা জাকারিয়ার অনুসারীদের মারধর করেন।

এ ঘটনার জেরে মঙ্গলবার বেলায়েতের অনুসারী ইদ্রিস আলীর বাড়িতে জাকারিয়ার অনুসারীরা হামলা চালান। এতে উভয়পক্ষের সমর্থক ও গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙচুর ও লুটপাট চালানো হয় অন্তত ১০টি বাড়িতে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে মঞ্জুর, মকবুল ও জসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া বলেন, ‘ইদ্রিস আলী আওয়ামী লীগের লোক। সে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর হোসেনসহ তার দল নিয়ে হামলা করেছে আজ। সে কোনও সময় বিএনপির রাজনীতি করেনি। সে আমাদের লোকজনদের আহত করেছে।’

তবে অভিযোগ করে ইদ্রিস আলী বলেন, ‘জাকারিয়া খাগকান্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি তোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগের ও স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের লোকজনের ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। তারা আমাদের ওপর হামলা করেছে। এতে অনেকে আহত হয়।’ 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৮-১০ জন আহত হন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবু ঘটনাটি তদন্ত করে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মহাসড়কেই উল্টে গেলো বাস
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল