তিন বাস উঠে গেলো এক্সপ্রেসওয়ের ডিভাইডারে আরেকটি দিলো ধাক্কা, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ১৩:২০আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৩:২০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সংর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তারা আহত চার জনকে উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর  থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। একই সময় গোল্ডেন লাইন পরিবহনের কমপক্ষে ২০ হাত দুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়ক ডিভাইডারের ওপরে উঠে যায়।

প্রায় একই সময় দুর্ঘটনার শিকার টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটির কিছুটা পেছনে নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লাগে, এ সময় সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেসের বাসটির পেছনে ধাক্কা দেয়। চারটি বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। চারটি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহত চার জনকে উদ্ধার করি। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে যানবাহন চলাচল উপযোগী করা হয়। 

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে