বৃষ্টির পানি ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০৯:০৩আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:০৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃষ্টির পানি অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শিয়াচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা বেগম (৫০) ও তার মেয়ে লামিয়া (২২)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন রাত ৮টার দিকে পাম্প নিয়ে বাড়ির পেছনে জমে থাকা বৃষ্টির পানি সেচতে যান রোকসানা বেগম ও তার মেয়ে লামিয়া। এ সময় পাম্পের সংযোগ তার লিকেজ হয়ে রোকসানা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শরীর স্পর্শ করলে তার মেয়ে লামিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে আশপাশের লোকজন বিষয়টি দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা-মেয়েকে গুরুতর অবস্থায় শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এটি খুব মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

/আরআইজে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি