খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২

গাজীপুরে খেলতে গিয়ে বাড়ির পেছনে পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ীর (আমবাগ) পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- জামালপুর জেলার বাসিন্দা আজাদের ছেলে ইয়ানুর (২) এবং টাঙ্গাইল জেলার বাসিন্দা আমির হোসেনের ছেলে হাবিব (২)। উভয় শিশুর পরিবার কোনাবাড়ীর (আমবাগ) পশ্চিমপাড়া এলাকার আফসার হাজির বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিশু ইয়ানুর এবং হাবিব বিকালে একসঙ্গে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎ করে তারা বাড়ির পেছনে চলে যায়। তাদের দুজনকে বাড়ির সামনে না দেখে সবাই তাদের খুঁজতে থাকে। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনের পরিত্যক্ত ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় ডোবা থেকে দুই শিশুকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন যাবৎ ওই ডোবা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা রাতেই ওই শিশুদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি