বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭

টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শনিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েন তিনি। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভা শুরু হয়। দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী বর্ধিত সভায় যোগ দেন। টিনের ঘরে প্রচণ্ড গরমের মধ্যে দুই ঘণ্টা স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন। বেলা সোয়া ২টার দিকে তার বক্তব্য শুরু হয়। মিনিট দশেক তিনি দাঁড়িয়ে বক্তব্য দেন। এরপর বসে পড়েন। বসে তিনি মাত্র এক মিনিট বক্তব্য দিয়েছিলেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে দুই কর্মীর সহায়তায় তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন। এরপর তাকে সখিপুরের বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, ‘কাদের সিদ্দিকী এখন অনেকটা সুস্থ আছেন। তার রক্তচাপ ও ডায়াবেটিস মাপা হয়েছে। ইসিজি করা হয়েছে। সব ঠিকঠাক থাকলেও তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম চলছে। চিকিৎসক বলেছেন, প্রচণ্ড গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন।’

/এএম/
সম্পর্কিত
হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
সালাউদ্দিন আলমগীরের পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ