টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯

টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।

নিহত লিলি আক্তার (৪২) সদর উপজেলার কুইজবাড়ী এলাকার এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে প্রবেশ করে। সন্ত্রাসীরা বেকারির মালিক ও মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘নিহতের লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের সহধর্মিণী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি