নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নুরাল পাগলার দরবার থেকে গরু নিয়ে যাওয়ার দায়ে মো. সজীব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সজীব শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে।

রবিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।

তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে সজীব শেখ নুরাল পাগলার দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছেন। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় চুরি ও লুটের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজীব শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, যে গরুটি তিনি নিয়েছিলেন ৫-৭ দিন আগে তৃতীয়পক্ষের মাধ্যমে গরুটি গোয়ালন্দ ঘাট থানায় পাঠিয়ে দেয়। পরে গরুটি দেখাশোনার জন্য একজনের হেফাজতে রাখা হয়। দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাসেল মোল্লা হত্যা মামলায় এখন পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের