সাভারের হাইওয়ে থানা এলাকা ও বেড়িবাঁধ থেকে দুজনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

সাভার হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক ও বেড়িবাঁধ এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ‍্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু হানিফ। তিনি বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার হাইওয়ে থানা এলাকা ও সকালে বিরুলিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুজনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হাইওয়ে থানার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে ওই বস্তা খুলে ২১ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায়। সেটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

অপরদিকে, শনিবার দুপুরে আবু হানিফ নামের ওই ব‍্যক্তি মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রবিবার সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হবে। একইসঙ্গে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী