দরজা খোলা রেখে খাবার খাচ্ছিলেন বাড়ির মালিক, ঘরে ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার লুট

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ১৭:৫৫আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৭:৫৫

গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকার এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়ির মালিকের হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার সোবহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

সোবহান বলেন, ‌‘বুধবার রাত পৌনে ১টার দিকে কক্সবাজার থেকে গাজীপুরের বাসায় আসি। বাসায় আমি ছাড়া কেউ ছিল না। বারান্দার দরজা খোলা রেখে রাতের খাবার খেতে বসি। ১০-১২ জনের একদল ডাকাত হঠাৎ ঘরে ঢুকে আমাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। আলমারির তালা ভেঙে তারা দেড় লাখ টাকা এবং ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার সময় ডাকাতরা গেট বাইর থেকে তালা দিয়ে চলে যায়। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ৯৯৯ ফোন দিলে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ।’

ওসি মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সোবহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী