যাত্রী সেজে ভাড়ায় নিয়ে অটোরিকশায় আগুন দিলো ২ যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ০১:১৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:১৮

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুই যুবক। এতে অটোরিকশার পেছনের অংশ পুড়ে গেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে লিংক রোডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অটোরিকশায় আগুন দেওয়া ওই দুই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক সাইনবোর্ড যাওয়ার কথা বলে চাষাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ১২০ টাকায় ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাদের সঙ্গে আরও একজন উঠবেন বলে চালককে থামাতে বলেন। এ সময় ফোনে কথা বলার অজুহাতে অটোরিকশা থেকে নেমে নিচে দাঁড়ান ওই দুই যুবক। পরে তারা কৌশলে অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যান। এর কিছুক্ষণ পর চালক অটোরিকশার পেছনের দিকে তাকিয়ে দেখেন আগুন জ্বলছে, আর আশেপাশে যাত্রীরা নেই।

পরে স্থানীয়দের সহযোগিতায় চালক অটোরিকশার আগুন নেভান। কিন্তু ততক্ষণে অটোরিকশার ছাউনি আর পেছনের আসনটি পুড়ে গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, যাত্রী সেজে দুই যুবক কৌশলে সিএনজিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। আগুন দেওয়া ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী