এনসিপির মিছিলে দাঁড়িয়ে যুবক বললেন ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ০৫:১২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৫০

নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ওই যুবককে ধাওয়া দেন নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। তবে জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক বহিরাগত যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও তারা ওই যুবককে ধাওয়া দেন। এ সময় ওই যুবক দৌড়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই যুবককে না পেয়ে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি নিয়ে এগিয়ে যান। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে শেষ হয়।

এ বিষয়ে মিছিলে অংশগ্রহণ করা এনসিপি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, ‘আমাদের মিছিলের পেছনে হঠাৎ এক বহিরাগত যুবক জয় বাংলা স্লোগান দেয় এবং চিৎকার করে বলে ‘‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’’। তখন আমাদের মিছিলের পেছনের অংশে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তারা দৌড়ে এসে আমাদের ডাক দিলে সঙ্গে সঙ্গে ছেলেটিকে ধরতে যাই। কিন্তু ততক্ষণে ওই যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবক কোথা থেকে এসেছে এবং তার পরিচয় কী তা কিছুই জানতে পারিনি। পরে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হয়েছে।’

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিব প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’
২১ জেলায় নাশকতা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন: নিহত ৪
সর্বশেষ খবর
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির