আশুলিয়ায় পিকআপে আগুন দিলো দুর্বৃত্তরা

সাভার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৩

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে একটি পিকআপ দাঁড় করিয়ে রাখা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে চালকের আসনের অংশটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তারা দ্রুত সেখান থেকে চলে যান। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

পিকআপের মালিক গাজী আলমাস জানান, দীর্ঘদিন ধরে তিনি গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত। কাজ না থাকলে এখানেই গাড়ি পার্কিং করে রাখা হয়। গতকাল সন্ধ্যায় পার্কিং করে চালক বাসায় চলে যায়। রাত ২টা পর্যন্ত থাকার পর তিনিও বাসায় চলে যান। ভোর ৫ টার দিকে জানতে পারেন মোটরসাইকেলে করে ২-৩ জন দুর্বৃত্ত এসে আগুন দিয়ে পালিয়ে যায়।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পিকআপের সামনের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক, কারণ কী
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী