ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৫, ১১:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দাঁড়িয়ে থাকা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নির্বাপণ করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কের ওপর নাফ পরিবহনের মিনিবাসটি পার্কিং করে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল। শনিবার সকল ৬টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে বাসের সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, আটকে আছে গাড়ি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম