জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের রাজা আকাশ, রানি মেলিসা

জাবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার ও রানি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)।

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বর সংলগ্ন র‍্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে রাত ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম রাজা-রানি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে রাজা এবং রানি পদে দুই জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ব্যাচ থেকে মোট ভোটার সংখ্যা ছিল ৪৪৫ জন। যেখানে ৩৮৮ জন সশরীরে ও অনলাইনে ৫৭ জন ভোট দিয়েছেন।   

সর্বোচ্চ ভোট ২৪৪ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ২৩৯ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তার প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন ১৮৬ ভোট।

সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানি নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম বলেন, নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। অবশেষে আমরা বলতে পারি দিনের পুরোটা সময়জুড়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের