শুটিংয়ের কথা বলে রিসোর্টে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পরিচালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ২২:১৩আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২২:১৩

নাটকের শুটিংয়ে অভিনয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে এনে এক মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নাট্যনির্মাতা নাসিরউদ্দীন মাসুদকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, ‘ঘটনার পর থেকে নাসিরউদ্দীন পলাতক ছিল।’

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের একটি রিসোর্টে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই মডেল। মামলায় তিন জনকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি নাসিরউদ্দীন।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই মডেলকে নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে শ্রীপুরের একটি রিসোর্টে আনা হয়। রাত ২টার দিকে একটি কক্ষে আটকে রেখে তিন জন ধর্ষণ করে। পরদিন বিকালে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। আসামিরা তার আইফোন কেড়ে নেয়, যার মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

ভুক্তভোগী মডেল বলেন, ‘এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করলে আরও বেশি ভালো লাগতো। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মোবাইলে হুমকি দিয়ে যাচ্ছে। আশা করি ন্যায়বিচার পাবো।’

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘ঘটনার পর থেকে পরিচালক পলাতক ছিল। ওই নারীর করা ধর্ষণ মামলায় উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে আজ। যেহেতু মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে, আশা করা যায় আর কারা জড়িত ছিল, সেটাও জানা যাবে। তার স্বীকারোক্তি অনুযায়ী জড়িত অন্য দুজনকে গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি