গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৬, ১৯:২৫ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:২৫

গাজীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ মানুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ব্যাকআপ হিসেবে পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা পরে জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
খুলনায় বালু বহনকারী ডাম্প ট্রাকে আগুন
কুমিল্লায় আগুনে পুড়ে ছাই ১২টি দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
সর্বশেষ খবর
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ