নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ২২:০২ আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২২:০২

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেইসঙ্গে উভয় পক্ষ ইট-পাটকেল ছুড়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আট জনকে আটক করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ফতুল্লার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।

আটকরা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। বাকিদের পদ-পদবী জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার কলকারখানার ঝুট (ওয়েস্টেজ জিনিসপত্র) ও ভূমিদস্যুতা, মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে বিকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেছে ও ককটেল বিস্ফোরণ করেছে। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের আট জনকে আটক করা হয়। আটকদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন জব্দ করা হয়েছে।
  
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘এ ঘটনায় উভয় গ্রুপের আট জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া বিস্ফোরিত ককটেলের কিছু অংশ জব্দ করা হয়েছে।’ 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আট জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যারা নিরপরাধ তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। বাকি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে আতশবাজি ফোটানোর আলামত পাওয়া গেছে।’

/এএম/
সম্পর্কিত
যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
সর্বশেষ খবর
লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম