চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপারসহ আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৪১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:৪২

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে এক নারীকে (৩৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলো বাসের চালক মো. আলতাফ হোসেন (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)। অভিযুক্তরা সাভার পরিবহন বাসের স্টাফ।

ভুক্তভোগীর বরাত দিয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। যাত্রীরা নামার পর ওই নারীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় চালক-হেলপার ও সহযোগী। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই নারীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে তারা।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড় করালে আটক করে হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ঘটনাটি জানা যায়। এরপর  ভিকটিম, বাসের চালক ও হেলপারসহ চার জনকে সদর থানায় হস্তান্তর করা হয়।’ 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘হাইওয়ে পুলিশ ভিকটিম ও অভিযুক্তদের থানায় হস্তান্তর করেছে। ওই নারী কুষ্টিয়ার বাসিন্দা। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তরা পুলিশ হেফাজতে আছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি