মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে বিএনপি প্রার্থী ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় নির্বাচনি প্রচারণায় গেলে ধানের শীষের সমর্থক মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ওজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

এ ঘটনায় আহত মুন্সিকান্দি গ্রামের নজরুল সরকারের ছেলে লিজন সরকার ও জালাল সরকারের ছেলে মনির হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আতাউল করিম জানান, এই ঘটনার এখন পর্যন্ত দুই জন হাসপাতালে এসেছেন। তাদের শরীরে বিভিন্ন অংশে গুলির ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ওই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। পূর্ব বিরোধ এবং নির্বাচন কেন্দ্রিক বিভাজন নিয়ে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি