৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংকার মাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মাহমুদ হাসান একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন সেতুর দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংকার মাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই যুবদল নেতা আনোয়ার হোসেনের মৃত্যু হয়। অপর আরোহী মাহমুদ হাসান গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মাহমুদ হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থাও আশঙ্কাজনক।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এম/  
সম্পর্কিত
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, বেশিরভাগ কলেজ ছাত্র
আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, বেশিরভাগ কলেজ ছাত্র
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা