গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৭ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৭

গোপালগঞ্জে শহরের সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় গোটা এলাকায় বিকট শব্দে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে যায়

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশসহ গোয়েন্দা সংস্থার একাধিক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাস্তার ওপরে ককটেল বিস্ফোরণের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ওসি আনিসুর রহমান জানান, রাত সাড়ে ৭টার দিকে কে বা কাহারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনও ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি, খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ: পাঠাও চালক রিমান্ডে
দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন
সর্বশেষ খবর
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি