টাকা না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন, বাঁচাতে গিয়ে দগ্ধ মা-বাবাও

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২

মানিকগঞ্জে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে জনি বিশ্বাস (২৫) নামের এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তার বাবা, মা ও বড় ভাই। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার বেতিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মা–বাবার কাছে টাকা না পেয়ে জনি আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় জনিসহ তার বাবা শামছুল বিশ্বাস (৬৫), মা মাফিয়ারা বেগম (৫৫) ও বড় ভাই মাসুম বিশ্বাস (৩৫) দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চান। তবে বাবা টাকা দিতে চাননি। বুধবার বিকাল ৪টার দিকে জনি ঘরের ভেতর নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মা, বাবা ও ভাই দগ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার পর তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘জনি মাদকাসক্ত—এলাকায় অনেকে জানেন। মা–বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে বাবা, মা ও ভাই দগ্ধ হয়েছেন। জনির শারীরিক অবস্থা গুরুতর।’

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ওই ঘটনার বিষয়ে তারা জেনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের