নদীতে পড়ে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ১৭:১৭আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:১৭

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে অ্যাপ্রোচ (সংযোগ) সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যাওয়া সয়াবিন তেলবাহী লরিটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ১৬ ঘণ্টার পর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় এটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কার্যালয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার যশোর থেকে ২৪ হাজার লিটার সয়াবিন তেলবাহী একটি লরি নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সেটি পারাপার হয়। রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুন থেকে নেমে উঁচু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ওপরে উঠার সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে যেতে থাকে। একপর্যায়ে পেছনের দিকে গিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। এ ঘটনায় আহত হন চালক শরীফুল ইসলাম ও তার সহকারী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে গতকাল রাত ১০টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। এতে অংশ নেন বিআইডব্লিউটিএর উদ্ধারকারী দলের সদস্যরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে লরিটি নদী থেকে উদ্ধার করে পন্টুনে রাখা হয়।

খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঘাটের পন্টুন থেকে সড়কে উঠার সংযোগ সড়কটি বেশি উঁচু। তেলবোঝাই লরিটি ফেরি থেকে নেমে ওপরের দিকে সড়কে আসার সময় হঠাৎ থেমে যায়। এ সময় গাড়িটি পেছন দিকে নামতে থাকে। চালক ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি নদীতে পড়ে যায়।’

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, ‘পদ্মায় যেখানে লরিটি নিমজ্জিত হয়েছে, সেখানে পানির গভীরতা অনেক বেশি। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টার পর আজ দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে লরিটি উদ্ধার করা হয়। এর ভেতরে সয়াবিন তেল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, দুজন নিখোঁজ
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু