উখিয়ায় তিন লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি 
১৪ মার্চ ২০২৬, ০৯:৪৬আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৬

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায়  ১১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে অবস্থান নেয়। রাত প্রায় সাড়ে ৩টার দিকে তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত দৌড়ে লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, দীর্ঘ সময় ধরে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এ ঘটনায় অন্য কোনও অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং উদ্ধার করা ইয়াবাগুলো আইনি প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে হত্যা 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন আনছেন: প্রেস সচিব
প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন আনছেন: প্রেস সচিব
মভ সিল্ক শাড়িতে মোহময়ী জাহ্নবী, মুগ্ধ অনুরাগীরা
মভ সিল্ক শাড়িতে মোহময়ী জাহ্নবী, মুগ্ধ অনুরাগীরা
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক
চার প্রদেশে চূড়ান্ত পরীক্ষা স্থগিত, কারণ জানালো ইরান
চার প্রদেশে চূড়ান্ত পরীক্ষা স্থগিত, কারণ জানালো ইরান
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম