গণরায়কে ভূলুণ্ঠিত করে সরকার সামনে এগোতে চায়: আসিফ মাহমুদ

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১৩:০৮আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৪:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায়কে এক ধরনের ভূলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরও ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবে না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এই গণঅভ্যুত্থানের পর সব গণহত্যার বিচার বাংলাদেশে হবে। তবে সেটা যথাযথ প্রক্রিয়ার করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম এবং এখনও আমরা বিচার চাইছি। আমাদের আহ্বায়ক কথা বলেছেন, সদস্য সচিব কথা বলেছেন। তারা বারবার বলেছেন, বিচারের বিষয়ে আমরা বদ্ধপরিকর এবং বিচার আদায় করার জন্য আমরা কাজ করবো, সেটা যেকোনও গণহত্যার ক্ষেত্রে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যখনই কেউ গণরায়ের বিরুদ্ধে গেছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যখন ৭০ এর নির্বাচনে গণরায় একদিকে আসে এবং তাদের ক্ষমতা দেওয়া হয় না, ৭১ এ স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়। ৯০ এও এই পরিস্থিতি হয়, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়। ১৭ বছরের নিষ্পেষণের পর মানুষ যখন তাদের কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়, তাদেরও কিন্তু পদদলিত করা হয়েছে এ দেশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।

অন্তবর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, এবারও যেই গণরায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে। গণরায়কে ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে।

তিনি বলেন, অবশ্যই এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবারেরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছেন, সেটা বাস্তবায়ন করতে হবে। এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না।

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান তাহলে স্বাধীনতার রক্ষার জন্য জনগণকে নিয়ে আমাদের আবার মাঠে নামতে হতে পারে।

/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি