তিন সন্তানসহ আ. লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১৩:৩০আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৩:৩০

তিন সন্তানসহ আওয়ামী লীগের পক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে এক নারী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় ওই নারীর সঙ্গে তার তিন সন্তানও ছিল।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য জানান।

আটক নারীর নাম তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে গণমাধ্যমকর্মীদের জানান।

পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে ওই নারী জানান, ইতোপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন তিনি। বর্তমানে কিছু করছেন না। ৫ আগস্টের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করছেন। আজ সকালে বাসে তিন সন্তান নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও স্ব ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।

ওসি সাইদুল ইসলাম বলেন, ওই নারী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে থেকে এসেছিলেন। এ সময় তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামী লীগের নামে। এছাড়াও স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সময় আটক নারীর সঙ্গে থাকা শিশুদের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, শিশুদের আটক করা হয়নি।

/আরকে/
সম্পর্কিত
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী