পদ্মায় বাসডুবি, চলছে তৃতীয় দিনের উদ্ধারকাজ

রাজবাড়ী প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১২:০০আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৬:২৫

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপ‌জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা।

এদিকে বাস দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম রিপন। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়।

পরিবারের দাবি, রিপন রাজবাড়ী নতুন বাজার এলাকা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ওঠেন। দুর্ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, নিখোঁজ রিপনকে উদ্ধারে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দৌলতদিয়া ৩ নম্বর ঘাট এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের