কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ২৩:৪৫আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২৩:৪৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 
‎প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হঠাৎ করেই একটি কুকুর বাজার এলাকায় ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের ওপর আক্রমণ চালায়। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারজুড়ে। প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু হলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর মধ্যে ৫০ জনকে কামড়ে আহত করে কুকুর। ‎আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
 
‎এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুকুরটিকে নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসার সব ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি মালিকহীন কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

/এএম/ 
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ