শিবালয়ে বালুমহালের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা 

মানিকগঞ্জ প্রতিনিধি 
০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরাজ হোসেন (৪০) নামে এক ম্যানেজারকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল আলোকদিয়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহিত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং ওই বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে নদীপাড়ে একটি ড্রেজারে বসে মিরাজ ও তার সহযোগীরা বালু বিক্রির হিসাব-নিকাশ করছিলেন। এ সময় একটি স্পিডবোটে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে আকস্মিক হামলা চালায়। তারা প্রথমে মিরাজকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পরে রামদা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলা শেষে তারা পুনরায় স্পিডবোটে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় জাহাঙ্গীর (৪২) নামে স্থানীয় এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। 

বালুমহালের ইজারাদার কাওছার হোসেন জানান, গত বুধবার জনৈক ব্যক্তি মোবাইল ফোনে তাকে হুমকি দিয়ে বলেছিল— বাল্কহেড জাহাজে বালু বিক্রি করলে খুনের ঘটনা ঘটবে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শিবালয় থানা পুলিশকে জানানো হয় এবং ওসির পরামর্শে বৃহস্পতিবার (২ এপ্রিল) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। কিন্তু জিডি করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ম্যানেজার মিরাজকে প্রাণ হারাতে হলো। 

জানা গেছে, এতদিন ‘ইফতি এন্টারপ্রাইজ’ ইজারাদার হিসেবে বালুমহালটি পরিচালনা করে আসছিল। তবে গত মাসে নতুন দরপত্রের মাধ্যমে অন্য একটি প্রতিষ্ঠান ইজারা বন্দোবস্ত পায়। এই ইজারা পরিবর্তন ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। 

শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, খবর পেয়ে পুলিশের ১২ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

/এসটি/ 
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের