তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা, মারধর-টাকা লুট 

ময়মনসিংহ প্রতিনিধি 
২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৪ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৪

জ্বালানি তেল না পেয়ে ময়মনসিংহ নগরীর দিগারকান্দা স্টার ফিলিং স্টেশনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় পাম্পের তিন কর্মচারীকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্টার ফিলিং স্টেশনের ম্যানেজার ভানু রঞ্জন জানান, সকাল থেকেই পাম্পে অকটেন সরবরাহ চলছিল। বিকাল ৪টার দিকে তেল শেষ হওয়ায় পাম্প বন্ধ করা হয়। বন্ধের পরেও একজন মোটরসাইকেল চালক জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি পাম্পের সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ করার চেষ্টা করেন। পরে তেল না পেয়ে হুমকি দিয়ে চলে যান।

ভানু রঞ্জন আরও জানান, সন্ধ্যার পরে ওই চালক ৫-৬ জন সহযোগী নিয়ে এসে পাম্পে হামলা চালান। বাধা দিলে তারা পাম্পের ইঞ্জিনিয়ার আলমগীর, কর্মচারী জাকির ও ফরহাদকে মারধর করেন। এক পর্যায়ে ফরহাদের কাছ থেকে সিএনজি গ্যাস বিক্রির এক লাখ ২০ হাজার টাকা এবং জাকিরের কাছ থেকে ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। আহত তিন কর্মচারীকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি মডেল থানায় জানানো হয়েছে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, পাম্পে হামলার ঘটনার কথা জেনেছেন। পুলিশ গিয়ে খোঁজখবর নিয়েছে। তদন্ত চলছে।

/এমএএল/
সম্পর্কিত
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের