পদ্মার বালু উত্তোলন নিয়ে গোলাগুলি, একজন নিহত

পাবনা প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ২১:০৫ আপডেট : ২৬ জুন ২০২৬, ২১:০৫

পাবনা সদর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পাবনা সদরের ভাঁড়ারা ও চরতারাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

নিহত মঞ্জু শেখ স্থানীয় আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা। তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরতারাপুরের জোতকাকুড়িয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল থেকেই এই বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন বালুর চরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেলে আবারও বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে চারপাশ গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব ও নিহতের চাচা শেখ আব্দুর রউফ বলেন, ‘চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু সন্ত্রাসী অবৈধভাবে বালু তুলতে গেলে আমার ভাতিজারা তাতে বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং মঞ্জুকে হত্যা করে। সে আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী ছিল। আমি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি এবং অবিলম্বে খুনিদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। চরতারাপুরের বিএনপি নেতা রউফ শেখ ও রহমত শেখের বংশের একজন মারা গেছেন। তদন্তে যদি এই বালুকাটা বা হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের কোনও রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে যেকোনও আইনি ব্যবস্থা গ্রহণে আমার কোনও আপত্তি নেই। এই বালুকাটার মতো অবৈধ কাজ আমি পছন্দ করি না।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে মঞ্জু শেখ নামে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
গঙ্গা চুক্তি ও পদ্মা ব্যারাজ নিয়ে সংসদীয় কমিটিতে যে আলোচনা হলো
সর্বশেষ খবর
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার
ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি